Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে উপজেলা আ' লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল

সোনারগাঁয়ে উপজেলা আ’ লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল


মোঃ নুর নবী জনিঃ
– বিএনপি, জামায়াতের ডাকা অবরোধ,নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হাজারো  নেতাকর্মীর অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে থেকে এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা ।

এসময় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। 

এসময় শান্তি মিছিলে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, উপজেলা আ’লীগ নেতা হাজী আলম চান, বাদল হোসেন, তাজুল ইসলাম, সাবেক মেম্বার হালিম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, মোশাররফ মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments