Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জসোনারগাঁয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সারে ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগিয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি। 

একইদিনে উপজেলার আইনশৃঙ্খলা সভা,ভোক্তা অধিকার সংরক্ষণ,বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ, সার ও বীজ মনিটরিং কমিটিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার,সাদীপুর ইউপি চেয়ারম্যান আঃরশিদ।

এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল,কাজল চন্দ্র বনিক,সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিক বৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments