Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে এক যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে এক যুবকের মরদেহ উদ্ধার


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রুবেল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ। 

মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গংঙ্গাপুর বাজারের পশ্চিমপাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোরগাকুল এলাকার হাতেম আলীর ছেলে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান,এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে । এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি  জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments