Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওসোনারগাঁয়ে এমপি খোকার নিজেস্ব অর্থায়নের ৩৩ টি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায়

সোনারগাঁয়ে এমপি খোকার নিজেস্ব অর্থায়নের ৩৩ টি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায়


সোনারগাঁয়ে এমপি খোকার নিজেস্ব অর্থায়নের ৩৩ টি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় 


জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৩৩টি পুজামণ্ডপকে সিসি ক্যামেরা আওতায় নিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

গতকাল শনিবার তার নিজস্ব অর্থায়নে সোনারগাঁ উপজেলার ৩৩ টি পূজা মন্ডপে সি সি ক্যামেরা স্থাপন করা হয়। 

সি সি ক্যামেরা স্থাপনের পর সরেজমিনে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন সাংসদ লিয়াকত হোসেন খোকার ভাগিনা নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু।

এসময় সাংসদ লিয়াকত হোসেন খোকার ভাগিনা বাবু জানান এমপি খোকার নির্দেশে আমরা আমরা প্রত্যেকটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করি, তিনি জানান এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আশা করি অন্যান্য বারের চেয়ে এবার আরোও উৎসব মুখর পরিবেশে উৎসব অনুষ্ঠিত হবে। সবাই আনন্দ উল্লাস, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবে এটাই আমরা চাই।  তিনি বলেন, পূজা উদযাপন নিয়ে আমাদের মধ্যে কোনো শঙ্কা নেই। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে, রয়েছে আনসার সদস্য,তারা সতর্ক আছে। কোনো কিছু নজরে এলে পুলিশের কাছে জানাবেন,পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।  তিনি বলেন প্রতিটি পূজা মণ্ডপে থাকছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি। সেই সাথে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা লাগনো হয়েছে এবং প্রতিমা বিসর্জনের পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার, পূজা উদযাপন কমিটির সদস্য,জাতীয় যুব সংহতি নেতা মাইনুল ইসলাম মামুন,আরিফুর রহমান আরিফ,মোঃ সবুজসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments