Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে কায়সার মাসুমের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁয়ে কায়সার মাসুমের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করা হয় ।

সকালে উপজেলার মোগরাপাড়া এলাকায় আ’লীগের প্রধান কার্যালয়ের থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামসুল ইসলাম ভুইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সাবেক সাংসদ ও  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, আওয়ামীলীগ নেতা আসরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম রাসেল শফিকুল ইসলাম সাগর সহ ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments