Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওসোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি খোকা

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি খোকা


সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি খোকা 


 আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় বিনামূল্যে নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে প্রণোদনা কর্মসুচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। 

কৃষি কর্মকর্তা মনিরা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া।

এছারাও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ উপস্থিত ছিলেন।

এসময় ১০০ জন কৃষকের মধ্যে প্রতিজনকে ৫ কেজি আউশ,৫ কেজি উকশি ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments