Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং“টাইগার গ্রুপ”এর গ্যাং লিডার বাবুসহ গ্রেফতার-৬

সোনারগাঁয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং“টাইগার গ্রুপ”এর গ্যাং লিডার বাবুসহ গ্রেফতার-৬


সোনারগাঁয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং“টাইগার গ্রুপ”এর গ্যাং লিডার বাবুসহ গ্রেফতার-৬


আজকের সংবাদ ডেস্কঃ র‍্যাব ১১র অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং “টাইগার গ্রুপ”এর গ্যাং লিডার বাবুসহ ০৬ সদস্য গ্রেফতার।

মঙ্গলবার(১৬ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলোঃনারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর এলাকার রহিমের ছেলে গ্যাং লিডার বাবু,মৃত কেনু মিয়ার ছেলে রাসেল, বাদশার ছেলে মেহেদী হাসান,মোঃ ওলির ছেলে ইব্রাহীম,কাঁচপুর সেনপাড়া এলাকার জুয়েলের ছেলে আশিক ও রূপগঞ্জ থানার দক্ষিণ রূপসী এলাকার ইয়াছিন মোল্লার ছেলে রাকিব।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ১৯ হতে ২২ বছর।এসময় তাদের তল্লাশি করে ৪টি ছোরা,১টি সুইচ গিয়ার চাকু,১টি স্টীলের চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments