Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওসোনারগাঁয়ে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

সোনারগাঁয়ে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ


সোনারগাঁয়ে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ


জনিঃ-সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, বর্তমান আঃলীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও থাকবে।

বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পিরোজপুর এলাকায় আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে দু:স্থ ও অসহায়দের ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। 

শেষে এলাকার গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন তিনি। 

ভিজিএফ চাল বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিতি ছিলেন,ট্যাগ অফিসার, ইউপি সচিব সুমন আহম্মেদ, ইউপি সদস্য-সদস্যা বৃন্দগন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments