Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে নিখোঁজের ১দিন পর ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার।

সোনারগাঁয়ে নিখোঁজের ১দিন পর ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার।


সোনারগাঁয়ে নিখোঁজের ১দিন পর ধান ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার।


সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর রিমন(৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

গতকাল রোববার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউপির বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিশু রিমন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়,উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন গত শনিবার রাত থেকে নিখোঁজ হয় পরে রোববার দুপুরের দিকে এলাকাবাসী ধান ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করেন। উদ্ধারকৃত  মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম(বার) জানান, ধারনা করা হচ্ছে শিশুটি হত্যাকান্ডের শিকার। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments