Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়সোনারগাঁয়ে নির্বাচনী প্রচারণায় এমপি খোকা, চারদিকে শুধু লাঙ্গল আর লাঙ্গল

সোনারগাঁয়ে নির্বাচনী প্রচারণায় এমপি খোকা, চারদিকে শুধু লাঙ্গল আর লাঙ্গল


মোঃ নুর নবী জনিঃ
-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা বলেছেন, বিদেশিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায়। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। তবে বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ায় অনেকের প্রশ্ন এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না? অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

গতকাল বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, তবে শান্তিপূর্ণ হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ বিএনপি নেতারা যে ধরনের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও শুরু করেছেন, তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় এলাকাবাসীকে উদ্দেশ করে তিনি বলেন,আগামী সংসদ নির্বাচনে জয়ী হলে সোনারগাঁকে সারা দেশের মধ্যে একটি পর্যটক নগরী ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি বলেন, সোনারগাঁয়ের মেম্বারদের ধমক দিয়ে সাময়িক ছবি তোলাই সম্ভব কিন্তু হৃদয়ে জায়গা নেয়া  সম্ভব না। এই হুমকি-ধুমকি বাদ দেন এই  হুমকি- ধুমকিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভয় না।আগামী নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ আপনারা যে যার মত করে ভোট দিতে যাবেন কেউ আপনাদের রুখতে পারবে না। আমি আশা করি আপনাদের বিপুল ভোটে আগামীতে আমি আবারো এমপি হবো।

নির্বাচনী প্রচারণারকালে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সহ-সভাপতি গরীবে নেওয়াজ,সিরাজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সফি,আবুল হোসেন তুষার মেম্বার, সানাউল্লাহ, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,সদস্য সচিব সেকান্দর, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments