Tuesday, February 3, 2026
Google search engine
Homeধর্মসোনারগাঁয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

সোনারগাঁয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


সোনারগাঁয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


সোনারগাঁ প্রতিনিধিঃ- যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারয়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। 

বিশ্বের মুসলিম সম্প্রদায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসকে ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকেন। 

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় গাউসিয়া কমিটি বাংলাদের ও আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ সোনারগাঁও উপজেলা শাখার উদ্যেগে মিলাদ-মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁও থানা গাউসিয়া কমিটি সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দীন প্রধান এর সভাপতিত্বেে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, আরোও উপস্থিত ছিলেন হাজী মুক্তার হোসেন,পীর মোহাম্মদ, মুহাম্মদ হাসান, শাহ জালাল সিকদার,হাফেজ মাওলানা আনিসুর রহমান, মাওলানা নজরুল ইসলাম,মাওলানা আবু নোমান তাহেরী,মাওলানা বেলাল হোসেন,মাওলানা আহসাউল্লাহ সাহেব, মাওলানা মনিরুজ্জামান, আব্দুল মজিদ মোল্লা, রোকন মোল্লা,সহ সোনারগাঁও এর প্রত্যেক মসজিদের ইমাম খতিব,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার আশেকে রাসূল সুন্নি মুসলিম জনতা।

রবিবার সকাল ৯টায় দরিগাঁও খানকা এবং তাহেরপুর হতে রেলি শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments