Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে পিটিয়ে আহত

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে পিটিয়ে আহত


সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে পিটিয়ে আহত


সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবন্ধীকে পিটিয়ে আহত।

মঙ্গলবার(৩০ আগস্ট) উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী নুরুল ইসলাম সোনারগাঁ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন

অভিযোগ থেকে জানা যায় উপজেলার সনমান্দী  ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার ইদ্রিস আলীর সাথে রবিউলের বিরোধ চলে আসছিল তারই প্রেক্ষিতে আজ সকালে ইদ্রিস আলীকে না পেয়ে ইদ্রিস আলীর ছেলেকে দোকানে একা পেয়ে আতর্কিতভাবে হামলা করে মারধর করে রবিউল।

এসময় হামলার ঘটনা দেখতে পেয়ে নুরুল ইসলাম এগিয়ে গিয়ে ছাড়াতে চাইলে মাদকাসক্ত রবিউল নুরুল ইসলামকেও এলোপাতাড়ি মারধর করে নুরুল ইসলামের বাম চোখে উপর্যপুরি আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ সময় নুর ইসলামের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে রবিউল পালিয়ে যায়।

এবিষয়ে সোনারগাঁ থানার তদন্ত অফিসার তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments