Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম


মোঃ নুর নবী জনিঃ
-পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামে গত শনিবার রাতে পাঁচজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। 

এ ঘটনায় রোববার বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামের দ্বীন ইসলাম এর পরিবারের সঙ্গে একই গ্রামের কবির হোসেনের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে আব্দুর রশিদের ছেলে বিবাদী কবির হোসেন পূর্ব পরিকল্পিতভাবে আব্দুর রশিদের নেতৃত্বে শাহজালাল,বাবু,সালাম, সিদ্দিক,মামুনসহ ৪/৫ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 

এ সময় বাবুল,রাজু, জাকির, কাউসার মিয়াকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জাকির ও কাউসারের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় আহত বাবুলের বোন জামাই দ্বীন ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আহত দ্বীন ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আব্দুর রশিদ ও তার লোকজন আমার শ্যালক বাবুল,রাজু, জাকির, কাউসারকে কুপিয়ে জখম করেছে।এ সময় দুটি মোবাইল সেট ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বিবাদী। 

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments