Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা

সোনারগাঁয়ে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা


সোনারগাঁওয়ে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আল মুজাহিদ মল্লিকের বাড়িতে তাদের সংবর্ধনা দেয়া হয়।

জামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন। এতে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান।

সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক কাজি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ শাহজাহান মেম্বার, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মুজিবুর রহমান, মোমেন খাঁন, ফজল হোসেন ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার প্রমুখ।

প্রধান অতিথি সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি মাঠের রাজনীতির একজন কর্মী। যারা মাঠে রাজনীতি করেছেন তাদের কমিটিতে পদ পদবি দিয়ে মূল্যায়ন করা হবে। যারা টাকা দিয়ে কেন্দ্র থেকে প্রস্তাব নিয়ে কমিটিতে আসার চিন্তা করছেন, তারা কমিটিতে আসার কথা ভুলে যান। মাঠের রাজনীতির ত্যাগী নেতাদের এ কমিটিতে মূল্যায়ন করা হবে। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments