Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সোনারগাঁয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


সোনারগাঁয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


আজকের সংবাদ ডেক্সঃ সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার(৭ই এপ্রিল) সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি হেলথ ক্যম্পের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হকের সভাপতিত্বে বিশ্ব স্বাস্থ্য দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া,প্যানেল মেয়র জাহেদা আক্তার,ডাঃ সজীব রায়হান।

দিবসটি উপলক্ষে হাসপাতাল চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী,রক্তচাপ ও রক্তে সুগার পরীক্ষা এবং ওজন নিরপনের ব্যবস্থা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments