Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,জরিমানা

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,জরিমানা


সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,জরিমানা


সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার পানাম দুলালপুর এলাকায় একটি চুনা ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহীম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কতৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহফুজুর রহমানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

জানা যায়,দীর্ঘদিন ধরে ওই চুনা ফ্যাক্টরীটি বন্দর মুছাপুর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে ফ্যাক্টরি চালিয়ে আসছেন।এর আগে গত ১১ আগষ্ট উপজেলার পিরোজপুর এলাকায় তার আরোও একটি চুনা ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট’র অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিনসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইব্রাহীম বলেন,সোনারগাঁয়ে যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments