Saturday, March 21, 2026
Google search engine
Homeজাতীয়সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা নদীর মোহনার চর থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

বুধবার(২৮ ডিসেম্বর)বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের চর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিহাব জানান,স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের নাম পরিচয় জানা চেষ্টা চলছে। পরিচয় ও ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে বলেও জানিয়েছেন পুলিশ পরিদর্শক সিহাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments