Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে। দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। শনিবার বিকালে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন এই মোগরাপার ইউনিয়ন থেকেই আমার পূর্ব পুরুষেরা  পূর্বে নেতৃত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আবারো আমরা নেতৃত্ব দিব।  

এসময় বিশেষ অতিথি উপজেলা আ’ লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চলে পুরোদমে কাজ শুরু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। সরকারের এই উন্নয়ন কার্যক্রমে দলকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো সমস্যা হলে বা উন্নয়নের প্রয়োজন হলে নেতৃবৃন্দকে জানাতে হবে, তাহলেই যথাসময়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে।

এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া।

মোগরাপাড়া ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত  সভাপতি গোলাম মোস্তফা গোলপের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,

মোবারক সংসদ এর সভাপতি এরফান হোসেন দ্বীপ।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান, মোগরাপাড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মোস্তাক ফিরোজ হোসেন ও আ’লীগ নেতা মোস্তফা কামাল নিলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নাঃগঞ্জ জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, এ্যাড.নুর জাহান, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির,সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদউদ্দীন চৌধুরী মন্জু,সাঃ সম্পাদক আলী হায়দার,যুগ্ন সাঃ সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন,নাঃগঞ্জ জেলা তাঁতি লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুইয়ার সুযোগ্য পুত্র আহসান হাবিব টিপু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন,আ’লীগ নেতা করিম আহম্মেদ,কাঁচপুর ইউপি মেম্বার মান্নান, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সাগর আ’লীগ নেতা হৃদয় প্রধান,শান্ত প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments