Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার

সোনারগাঁয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার


সোনারগাঁয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার



আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সাইফুল ইসলাম রাব্বানী(৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার(৪ আগষ্ট)সকালে পৌরসভার খাসনগর দীঘিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত রাব্বানী চট্রগ্রামের সন্দীপ উপজেলার সন্তুুশপুর এলাকার আঃ মান্নানের ছেলে।সে গত ৩বছর যাবত স্ত্রী ও দুই পুত্র সন্তানদের নিয়ে সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘির পাড় এলাকার রতনের বাড়ীর ভাড়াটিয়া ছিলো।

নিহতের স্ত্রী আখীনূর আক্তার জানান,গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামের এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেয়।যাওয়ার সময় তার স্বামী তাকে বলে যায়,কোন সমস্যা হতে পারে।যদি সমস্যা হয় তাহলে মোবাইলে ফোন করবে।তারপর থেকেই সে নিখোঁজ ছিলো।তবে তার স্বামী রাব্বানী পিয়াল সহ কয়েকজনের সাথে মাদক ব্যবসায় জড়িত ছিলো।

সোনারগাঁ থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments