Wednesday, March 25, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আরিফের নেতৃত্বে র‌্যালি

সোনারগাঁয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আরিফের নেতৃত্বে র‌্যালি

আজকের সংবাদ ডেস্কঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১১ নভেম্বর)বিকেলে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পিরোজপুর ইউনিয়ন যুবলীগ কার্যালয় থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মোগরাপাড়া আওয়ামী লীগ কার্যালয় গিয়ে শেষ হয়। 

সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদের নেতৃত্বে র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments