Saturday, March 21, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে যুব মহিলা লীগের কমিটি গঠন

সোনারগাঁয়ে যুব মহিলা লীগের কমিটি গঠন

আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার অডিটরিয়ামে উপজেলা যুব মহিলা লীগের কর্মি সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আলেয়া আক্তারকে আহ্বায়ক, বিনু আক্তার ও সন্ধ্যা ইসলাম সূচনাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।

সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশিদা পারভীন মনি, যুগ্ম সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি ও সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments