Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের সংবাদ ডেক্সঃ  র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর এলাকা থেকে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো এসএম আবু রাসেল স্বপন (৩১),মোঃ জাবেদ ওমর (৩৬) ও মোঃ মুকুল হোসেন শেখ (৪৫)। 

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ১নং আসামী এসএম আবু রাসেল স্বপন (৩১) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে, মোঃ জাবেদ ওমর একই জেলা, থানা ও এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে ও মোঃ মুকুল হোসেন শেখ বগুড়া জেলার ধুনট থানার চর খাদুলি এলাকার মোঃ আবু বক্কর শেখের ছেলে। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments