Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে র্শীষ জামাত নেতা সফিকুল ইসলাম গ্রেপ্তার

সোনারগাঁয়ে র্শীষ জামাত নেতা সফিকুল ইসলাম গ্রেপ্তার

সোনারগাঁয়ে র্শীষ জামাত নেতা সফিকুল ইসলাম গ্রেপ্তার


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাষ্ট্র বিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত র্শীষ জামাত নেতা সফিকুল ইসলাম মোল্লা(৫০)কে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার(১৩ই জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জামাত নেতা সফিকুল ইসলাম মোল্লা সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মৃত আঃ লতিফ মোল্লার ছেলে।তিনি রাষ্ট্র বিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত একজন আসামি। সোনারগাঁ থানায় যাহার মামলা নং ৬৮ (৭) ১৭।

গ্রেপ্তারকৃত জামাত নেতা সফিকুল ইসলাম মোল্লার বিষয়ে সাদিপুর ইউনিয়নবাসী জানান, নয়াপুর বাজারে চাষী কল্যাণ সমিতির নামে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই জামাত নেতা সফিকুল শুধু তাই নয় গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে সে এখন শতকোটি টাকার মালিক বনে গেছে বলে জানা যায়, বর্তমানে শত শত গ্রাহক দিশেহারা। তারা আরোও জানান যাদের সঞ্চয় ৮-১০ লাখের ওপরে, তাদের অনেকেই জামাত নেতা সফিকুলের বিরূদ্ধে থানায় অভিযোগ করেও কোন সুফল পায়নি।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন জানান,২০১৭ সালে রাষ্ট্র বিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সফিকুল ইসলাম তিনি র্দীঘ দিন পলাতক ছিলেন,রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রাশেদুল ইসলাম ও ইমাম আহাদের নেতৃত্বে নানাখী গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে প্রেরন করা হবে বলেও জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments