Tuesday, February 3, 2026
Google search engine
Homeসারাদেশসোনারগাঁয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা

সোনারগাঁয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বেদেপাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে উপজেলার মেনীখালি তীরে সাহাপুরে অবস্থিত বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল সুবর্ণগ্রাম বেদেবহর ভাসমান পাঠশালা’র ৫০  জন শিক্ষার্থীর মাঝে ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র উদ্যোগে স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। 

এই সময় উপস্থিত ছিলেন ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র সভাপতি নাসিমা আলম, আইএসও নাহিন সারাহাত আলম, ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর সভাপতি লিপি আক্তার, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি ও মানবাধিকার কর্মী শাহেদ কায়েস,সুবর্ণগ্রাম বেদেবহর ভাসমান পাঠশালা’র শিক্ষক লতা মাহমুদ, মীম আক্তার,মো:রাসেদ প্রমুখ। মানবিক এই কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল স্থানীয় সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন।’

ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র সভাপতি নাসিমা আলম বলেন,“প্রতিদিনই একটি ভালো কাজ করা উচিত আমাদের, সেটি যত ছোটই হোকনা কেন। হোকনা সেটা কারো মুখে হাসি ফোটানো”। আর এ ধরনের মানসিকতা নিয়ে যদি আমরা এগিয়ে আসি, তাহলে অবশ্যই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যাবে। মানুষই এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।

কবি শাহেদ কায়েস ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’কে তাদের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এই সমাজে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন। যাদের সামর্থ্য রয়েছে তাঁদের এ সকল সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো উচিত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জীবনের চলার পথে তারা যে কোনো ভাবেই অসহায় হয়ে পড়েছে। এই অসহায়ত্ব যেকোনো কারণেই মানুষের হতে পারে। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য মানবিক সহায়তা দান নয়, এটি সুবিধাবঞ্চিত  মানুষের অধিকার।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments