Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁ উপজেলা আ'লীগ আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

সোনারগাঁ উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত


সোনারগাঁ উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত 


আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(৪ জুলাই) বিকেলে পৌরসভায় অবস্থিত সোনারগাঁ রয়েল রিসোর্টে এ বর্ধিত সভা অনুষ্ঠিত  হয়।

সোনারগাঁও উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির আহবায়ক এড.সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,সদস্য ডাঃ আবু জাফর চৌধুরীো বিরু,মোস্তাফিজুর রহমান মাসুম,রফিকুল ইসলাম নান্নু,মাহমুদ আক্তার ফেন্সি,আশরাফুজ্জামান,লায়ন মাহবুবুর রহমান বাবুল,নাসরিন সুলতানা ঝরাসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

বর্ধিত সভা শেষে আহবায়ক এড.সামসুল ইসলাম ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, গত ১৫ জুনের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছে। যা খুবই দুঃখজনক। আমরা গত ১১ জুন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির বর্ধিত সভার মাধ্যমে নৌকার প্রার্থী সোহাগ রনির পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়ে মোগরাপাড়া ইউনিয়নে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি। 

কিন্তু প্রার্থীর নির্বুদ্ধিতা ও অজ্ঞতার কারণে বিজয়ের দ্বারপ্রান্তে গিয়েও নৌকাকে জিতাতে পারিনি। যার ফলে প্রার্থী তার নিজের দায় এড়াতে বিভ্রান্ত হয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার,উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম,আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম নান্নুসহ অন্যান্য নেতাবৃন্দকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লাইভ ও বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে যাচ্ছে।যা খুবই দুঃখজনক।

ইতিমধ্যে জানতে পেরেছি কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়েও এমন একটি অভিযোগ জমা দিয়েছেন। যাহা মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments