Monday, March 23, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফেন্সি

সোনারগাঁ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফেন্সি


সোনারগাঁ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফেন্সি 



নিউজ ডেক্সঃ-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল  ফিতর উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।’ তিনি দেশবাসীকে মহামারী থেকে রক্ষার জন্য পবিত্র ঈদুল ফিতরের দিন মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার আহবান জানান।

তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্য-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত‍্যাশা করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments