Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জস্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৫ই আগষ্ট কাল রাত্রিতে  ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে সনমান্দী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে দরিকান্দী এলাকায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সনমান্দী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর সভাপতি পদপ্রার্থী মামুন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল,সহ-দফতর সম্পাদক এ্যাড.মোখলেসুর রহমান আমির,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ,সদস্শামসুজ্জামান শামসু,সাবেক ছাত্র নেতা মোবারক হোসেন। 

এ সময় বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান। পরে গ্রেনেড হামলা ও ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকলের রুহের মাগফেরা কামনায় দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার (খিচুড়ী) বিতরণ করা হয়।

এছারাও আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments