Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধ৪বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় নরপশু সাঈদ গ্রেফতার

৪বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় নরপশু সাঈদ গ্রেফতার


৪বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় নরপশু সাঈদ গ্রেফতার


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দরিদ্র চা দোকানদারের চার বছরের অবুঝ শিশুকে ধর্ষণের চেষ্টায় নরপশু সাঈদ কে গ্রেফতার করেছে পুলিশ। 

গত শুক্রবার(২৩ জুলাই)জুম্মার নামাজের সময় মোহাম্মদ সাঈদ(২২)উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচরের এলাকার ভাড়াটিয়া মৃত মুসকানদার আলীর ছেলে মোহাম্মদ সাঈদের অবুঝ শিশু মিথিলাকে চকলেট দেওয়ার প্রলোভনে তার ঘরে নিয়ে যায়। 

চকলেট দিয়ে অবুঝ শিশু মিথিলাকে ভুলিয়ে ভালিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছোট শিশুটির আত্ম চিৎকারে বাড়িতে থাকা তার মা এবং প্রতিবেশিরা এসে দরজা বন্ধ দেখে দরজা ধাক্কাধাক্কি শুরু করে। সাঈদ দরজা না খুললে মিথিলার চিৎকারে তাকে বাঁচানোর জন্য তার মা এবং এলাকার লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। 

এলাকার লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সাথে সাথে নরপশু সাঈদ জানালা ভেঙে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আসামিকে আটক করা হয়। সোনারগাঁ থানা পুলিশ আহত মিথিলাকে চিকিৎসার ব্যবস্থা করে চিকিৎসা শেষে তাকে বাবা মার জিম্মায় দেওয়া হয়।

ধর্ষণ চেষ্টাকারী মোঃসাঈদ সুনামগঞ্জ জেলার ছাতক থানার খাইরাগাও এলাকার বাসিন্দা। সোনারগাঁয়ের প্রতাপেরচর এলাকায় ভাড়া থাকতো। 

শিশুর বাবা থানায় উপস্থিত হয়ে অভিযোগ করলে নরপশু আসামি মোহাম্মদ সাইদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় একটি মামলা হয়। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকল অভিভাবকদের প্রতি আহবান রইল আমাদের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের ব্যাপারে খুব বেশি যত্নবান হতে হবে। মেয়ে শিশুদেরকে নিকটাত্মীয় ছাড়া অন্য কারো সঙ্গে বাইরে যেতে দিবেন না।  অন্য কারো বাসায় খেলতে গেলে সঙ্গে কাউকে পাঠান। আপনার শত ব্যস্ততার মধ্যেও শিশুদের যত্ন এবং খেয়াল রাখুন। আসামি সাইদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments