Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জ৭১ এর পরাজিত শত্রুরা এখনো সক্রিয়--এমপি খোকা

৭১ এর পরাজিত শত্রুরা এখনো সক্রিয়–এমপি খোকা


মোঃ নুর নবী জনিঃ
-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙ্গালী জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছেন ,তার জন্য আজকে আমরা একটি স্বাধীন জাতী পেয়েছি, আজকে তিনি আমাদের মাঝে নেই, আমরা তার এবং পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক তাকে জান্নাত নসীব করুন, ৭১ এর পরাজিত শত্রুরা এখনো সক্রিয় তারা এ পর্যন্ত ২২ বার ছোবল দিয়েছে সফল হতে পারে নাই,  আগামীতে আবারও ছোবল দেওয়ার জন্য চেষ্টা করবে বৃহস্পতিবার বিকেলে সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ই আগস্ট ও২ ১ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মুনাজাত ও তবারক বিতরণ করা হয়।

সনমান্দি  ইউনিয়ন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, জেলা জাতীয় পার্টি সহ সভাপতি এম এ জামান,জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, 

এছারাও আরোও উপস্থিত ছিলেন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ ভূইয়া, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক নাসরিন আক্তার পান্না,হনুফা আক্তার মিতু, শিল্পী বেগম মেম্বার, রোকসানা আক্তার,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার,জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু প্রমুখ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments