Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅন্যান্নসোনারগাঁয়ে স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

সোনারগাঁয়ে স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি
:-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার  বৈদ্যেরবাজার এনএএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মো: কামাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিভাবক, এলাকাবাসী,নতুন ও প্রাক্তন ছাত্রদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ের হল রুমের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রদের মধ্যে, মোঃ এমদাদুল হক, সাবেক কোষাধক্ষ্য, উলুকান্দী মাদরাসা, আব্দুস সালাম সুজন, দৈনিক সমকালিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রেজওয়ানুল হক টিটু, সহকারী প্রধান শিক্ষক,মোঃ মাসুদ পারভেজ, অভিভাবক ও প্রাক্তন ছাত্র, নতুন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল্লাহ আল আসিফ এবং মোঃ মিনাল হাসান। 

আলোচনা শেষে  বিদ্যালয়ের ফটোক থেকে একটি মানববন্ধন মিছিল  বের হয় এবং প্রধান শিক্ষক কামালের বিরুদ্ধে দুর্নীতি তালিকা লিফলেট আকারে জনগণের মাঝে বিতরণ করে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments