Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জসোনারগাঁয়ে কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা

সোনারগাঁয়ে কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার সকালে উপজেলার গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাবরিনা হক।

গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি মোহাম্মদ আনিছুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি মোঃ মোস্তফা হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও কমিউনিটি ক্লিনিক এর চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments