Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কালাম

উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কালাম


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। 

সোমবার (২৪ জুন) সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম এ শপথ বাক্য পাঠ করান।

এসময় শপথ গ্রহণ করেন সোনারগাঁ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী ।

শপথ গ্রহণ শেষে মাহফুজুর রহমান কালাম গণমাধ্যমে  দেয়া সাক্ষাৎকারে বলেন, আমি সোনারগাঁ উপজেলা বাসীর প্রতি চিরকৃতজ্ঞ। সোনারগাঁ উপজেলাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন এবং উন্নয়নে ও জনসেবায় কাজ করার জন্য পবিত্র দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন এই জয় আমার একার নয়, এই জয় পুরো উপজেলাবাসীর। স্মার্ট সোনারগাঁ উপজেলা বিনির্মাণে ও জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান বলেও জানান তিনি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments