Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সেলিম প্রধানের সংবাদ সম্মেলন

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সেলিম প্রধানের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিনিধিঃ
-আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধান নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন । তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তাকে পরিকল্পিভাবে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি করেন। এসময় তার স্ত্রী, সন্তান ও তার আইনজীবী উপস্থিত ছিলেন।

এসময় জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন,প্রিয় নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি সেলিম প্রধান নারায়ণগঞ্জের সন্তান। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। একটি বাহিনীর সাবেক প্রধান কর্মকর্তার দুই ভাই (হারিছ আহমেদ ও জোসেফ আহমেদ) পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরায় তাদের নিয়ে ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে হারিছ স্পষ্ট করে বলেছে, আমাকে কিভাবে ফাঁসানো হয়েছে, কিভাবে ক্ষমতার অপব্যবহার করে র‍্যাব দিয়ে আমাকে প্লেন থেকে আটক করা হয়েছে। অথচ এয়ারপোর্টে ইমিগ্রেশন অতিক্রম করার মানে হচ্ছে, তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আইনি কোন মামলা বা জটিলতা নেই। তারপরও আমাকে প্লেন থেকে গ্রেফতার করে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে গ্রেফতার করেছে। আমার বিরুদ্ধে অর্থ পাঁচারের অভিযোগ তোলা হয়। এরপর ক্ষমতার অপব্যবহার করে আমাকে চার বছর একদিন জেল খাটিয়েছে। এ সময় আমার শিশু সন্তানদের নিয়ে স্ত্রী আনা প্রধান আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছে। একজন বাবার কাছ থেকে তার শিশু সন্তানদের দূরে রাখার যে কী কষ্ট তা একমাত্র একজন বাবা অনুভব করতে পারবে। আপনারাও তো কারও না কারও বাবা, কারও না কারও সন্তান। একবার কল্পনা করে দেখুন আমার কতটুকু কষ্ট হয়েছে। আমার জীবনের সেই রঙিন দিনগুলো কে ফিরিয়ে দেবে? আমি ওই ষড়যন্ত্রকারীদের বিচার চাই।

আমি জেল থেকে বের হয়ে এই ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে বলে এসেছি। এমনকি জেলে আটক থাকা অবস্থায়ও বলেছি। তারপরও আমার নিরপরাধ হওয়ার নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করতে দীর্ঘ সময় লেগেছে। এসব সম্পন্ন করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments