Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅন্যান্নসকলের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে খোকার ঈদ উপহার বিতরণ

সকলের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে খোকার ঈদ উপহার বিতরণ


নিজস্ব প্রতিনিধিঃ
– নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে দুঃস্থ ও অসহায় ২০০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ -৩ আসনের দুই দুইবারের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা। 

বুধবার বিকাল থেকে রাত অব্ধি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চারটি ওয়ার্ডে ও সোনারগাঁও পৌরসভার চারটি ওয়ার্ডের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এই ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, ২টি কক মুরগি, ২ কেজি খিঁচুরির চাল, পোলাও চাল, সয়াবিন তেল,২ প্যাকেট সেমাই, ২ প্যাকেট দুধ, চিনি ও ১ কেজি লবণ।

এর আগে তিনি প্রতিদিনের ন্যায় রোজাদারদের মাঝে  ইফতার বিতরণ করে তাদের সাথে ইফতার করেন,পরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অটো- সিএনজি, রিক্সা ও ভ্যান ড্রাইভারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments