Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ির ধাক্কায় পথচারী নিহত

সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ির ধাক্কায় পথচারী নিহত

সোনারগাঁ প্রতিনিধি:-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এর ব্যবহৃত চলন্ত গাড়ির ধাক্কায় ওয়াহিদ ওরফে দিলীপ (৪২) নামে এক টাইলস্ ব্যবসায়ী মারা গেছেন।

নিহত ওয়াহিদ ওরফে দিলীপ উপজেলার পৌরসভার রাইজদিয়া গ্রামের মৃত মোসলেউদ্দিনের ছেলে।

রবিবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার পৌরসভার আমিনপুর মাঠের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহীম আহত অবস্থায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের ব্যবহৃত গাড়িতে করে মুর্মূর্ষু অবস্থায় আহত ওয়াহিদ ওরফে দিলীপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে রাস্তায় দিলীপ মারা যায়। অপরদিকে গাড়িতে থাকা সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহীম, অফিস সহকারি দিপাল দেবনাথ ও নাইট গার্ড সোহান আহত হন।

এদিকে আহত অফিস সহকারি দিপাল দেবনাথ জানান গাড়িটি হঠাৎ ব্রেকফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

অপর দিকে নিহতের বড় ভাই মো. আদিল জানান, তার ছোট ভাই টাইলস্ ব্যবসায়ী মো. ওয়াহিদ ওরফে দিলীপ পানাম বাজারের মসজিদ থেকে আছর নামাজ পড়ে বের হয়ে পৌরসভা আমিনপুর মাঠের পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এদিকে এসিল্যান্ড মো. ইব্রাহীম এর ব্যবহৃত গাড়ীটি উপজেলা সাদীপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার গভনিংবডির নির্বাচনের দায়িত্ব পালন শেষ করে ভূমি অফিসে যাওয়ার পথে তার চালক নাদিম (২৬) দ্রুত গতিতে বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ার সময় ওয়াহিদ ওরফে দিলীপকে ধাক্কা মেরে ১৫ হাত দূরে একটি লিচু গাছের সঙ্গে চাপা মারে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে রাস্তায় দিলীপ মারা যায়।

এঘটনার পরপরই সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে গিয়ে নিহত ওয়াহিদ ওরফে দিলীপের লাশ দাফনের জন্য নগদ ৫০হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments