Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জসেবার পরিধি বাড়ানোর জন্যই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি: মাকসুদ হোসেন

সেবার পরিধি বাড়ানোর জন্যই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি: মাকসুদ হোসেন

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেওয়ানবাগ খন্দকার বাড়িতে স্থানীয়দের আয়োজনে (৬ মার্চ) বুধবার বাদ আসর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘যে কোন সমস্যায় যে কেউ আমার কাছে আসলে আমি নিরাশ করিনা এবং সবসময় চেষ্টা করি যে কোন সমস্যার সমাধান করতে। মুছাপুরবাসী আমার প্রতি সন্তুষ্ট এবং সেবার পরিধি বাড়ানোর জন্যই আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। বিগত সময়ে যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তারা পাশ করার পর আর কোন এলাকায় আসেনি। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পরিষদ থেকে কোন কাজই কোন ইউনিয়নে আমরা দেখতে পাইনা। নির্বাচিত হলে দেখিয়ে দিতে চাই যে, উপজেলা পরিষদ থেকেও অনেক উন্নয়ন করা যায়। উন্নয়নমূলক কাজ করে প্রমাণ করতে চাই, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। সকলে আমার পাশে থাকুন ও আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন’।

স্থানীয় সমাজসেবক ফজলুল হকের সভাপতিত্বে এসময় সমাজসেবক মোখলেছ খন্দকার, সিদ্দিক খন্দকার, আফাজ উদ্দিন, ওবায়দুল হক খন্দকার, এমরান খন্দকার, ফারুক আহম্মেদ, মাহাবুব শিকদার উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উক্ত উঠান বৈঠকে স্থানীয় ওলামায়ে কেরামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments