Sunday, February 1, 2026
Google search engine
Homeজাতীয়নারায়ণগঞ্জের ৫টি আসনে বৈধ প্রার্থী হলেন যারা

নারায়ণগঞ্জের ৫টি আসনে বৈধ প্রার্থী হলেন যারা


মোঃ নুর নবী জনিঃ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ৩৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

এই ৫টি আসনে সর্বমোট ৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এরই মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

সোমবার সকালে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বৈধ প্রার্থীরা হলোঃ- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন হতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক), তৃণমূল বিএনপি হতে মনোনীত প্রার্থী তৈমুর আলম খন্দকার, স্বতন্ত্র হতে শাহাজাহান ভুইয়া, গাজী গোলাম মর্তুজা,মো. হাবিবুর রহমান, মো. জোবায়ের আলম, মো. সাইফুল ইসলাম, মো. জয়নাল আবেদীন চৌদুরী ও ইসলামি ফ্রন্ট বাংলাদেশ পার্টি হতে একেএম শহিদুল ইসলাম।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু, তৃণমূল বিএনপি হতে মনোনীত প্রার্থী মো. আবু হানিফ হৃদয়,জাকের পার্টি হতে শাহজাহান ও জাতীয় পার্টি হগে আলমগীর সিকদার লোটন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন হতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জাতীয় পার্টি হতে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে মো, মজিবুর রহমান মানিক, বাংলাদেশ সুপ্রিম পার্টি হতে মোহাম্মদ আসলাম হোসেন,বিএনএম হতে এবিএম ওয়ালিউর রহমান খান,বিকল্প ধারার বাংলাদেশ হতে নারায়ণ দাস, স্বতন্ত্র হতে এ.এইচ.এম মাসুদ এরফান হোসেন দীপ,মারুফ ইসলাম ঝলক, রুবিয়া সুলতানা ও মুক্তিজোট হতে মো. আরিফ। 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান এমপি, সমাজতান্ত্রিক দল জাসদ হতে মো. সৈয়দ হোসেন, তৃণমূল বিএনপি হতে মো. আলী হোসেন,জাকের পার্টি হতে মো. মুরাদ হোসেন জামাল, জাতীয় পার্টি হতে মো. ছালাউদ্দিন খোকা, বাংলাদেশ সুপ্রিম পার্টি হতে মো সেলিম আহমেদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হতে মো. হাবিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি হতে মো. শহীদ উন নবী ও বাংলাদেশ কংগ্রেস পার্টি হতে গোলাম মোর্শেদ রনি। 

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান এমপি একেএম সেলিম ওসমান, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ হতে এএমএম একরামুল হক, জাকের পার্টি হতে মোর্শেদ হাসান, তৃণমূল বিএনপি হতে মো. আব্দুল হামিদ ভাষানী ভূইয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি হতে ছামসুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments