Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে কালামের মনোনয়ন ফরম সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে কালামের মনোনয়ন ফরম সংগ্রহ


নিজস্ব প্রতিবেদকঃ
– দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নারায়ণগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১ নং সদস্য মাহফুজুর রহমান কালাম ।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহফুজুর রহমান কালামের পক্ষে তার ভাই সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।

 

জানা যায় , সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেবেন তিনি। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের ভোটারসহ দেশের মানুষের কাছে দোয়া কামনা করেন এবং আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র সংগ্রহ কালে কালামের সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments