Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅন্যান্নক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন...

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন এমপি খোকা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শরীসা গম ভুট্টা, পেয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । 

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার অডিটোরিয়াম রুমে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগিয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। 

পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগিয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া। 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা। 

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামানের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি,সাংবাদিক পনির ভুইয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা ও কৃষক ও কৃষাণীরা ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments