Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধবন্দরে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

বন্দরে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা


বন্দর প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জে বন্দরে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে রিয়াদ হোসেন(৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (১০ অক্টোবর)  দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের পশ্চিম হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত রিয়াদ ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে,বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের পশ্চিম হাজীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ রিয়াদ দীর্ঘদিন ধরে কোমড়ের কিডনী জনিত ব্যাথায় ভূগছিলেন। এছাড়াও রিয়াদের মেজর অপারেশর রয়েছে। গত সোমবার থেকে রোগযন্ত্রনায় কাতর হয়ে পড়ে খুবই অসুস্থ হয়ে পড়ে। পরে ব্যাথার যন্ত্রনা সহ্য করতে না পেরে পশ্চিম হাজীপুর মঙ্গলবার দুপুরে নিজ ঘরে ফ্যানের পাখার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এলাবাসীর সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের এসআই আবু বকর ছিদ্দিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের এসআই আবু বকর ছিদ্দিক জানান,এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রিয়াদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। আত্মহত্যার কারণ তদন্তের পর জানা যাবে।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments