Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

সোনারগাঁয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে দুলাল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।

এ সময় এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আহত দুলাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহত দুলাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হামলার শিকার দুলাল মিয়া উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত শাহজাহান ওরফে ডেঙ্গর আলীর ছেলে।

এ ঘটনায় বুধবার সকালে আহতের ভাতিজা ইয়াছিন হোসাইন নির্ঝর বাদি হয়ে সোনারগাঁ থানায় রাজ্জাক, মেহেদি, মহসীন, ইমদাদ হোসেন, জামান, শামীম, সজিব, শাহ আলমসহ আরো ১০-১৫জন অজ্ঞাত নামা দুর্বৃত্তকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

পরে সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন ঘটনার সঙ্গে জড়িত ইমদাদ হোসেন (৫৫) ও আরমানকে (৪৩) গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

মামলার বাদি ইয়াছিন হোসাইন নির্ঝর জানান, তার বাবা ফজল মিয়া দীর্ঘ দিন যাবত বাড়িমজলিশ গ্রামের মৃত হাসেমের ছেলে রাজ্জাকের সঙ্গে জমি-জমার ব্যবসা করে আসছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাক মোবাইলে ফজল মিয়াকে ডেকে তার বাড়িতে নিয়ে যান।


এ সময় ব্যবসায়ীক লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে রাজ্জাক তার দলবল নিয়ে ফজল মিয়াকে মারধর শুরু করে। এ খবর পেয়ে ফজল মিয়ার ছেলে নির্ঝর ও তার ছোট ভাই ব্যবসায়ী দুলাল মিয়া ঘটনাস্থলে যাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাড়ি-ভুড়ি বের করে হত্যার চেষ্টা চালায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments