Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা

সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা


মোঃ নুর নবী জনিঃ-
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। 

অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু প্রমুখ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments