Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়সোনারগাঁয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ

সোনারগাঁয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ


মোঃ নুর নবী জনিঃ
– মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণের মাধ্যমে নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম।

শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক যোগে ২০০টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৫ বছরের উন্নয়নের লিফলেট জনগনের মাঝে বিতরণ করেন তিনি ও তার নেতাকর্মীরা ।

লিফলেট বিতরণ কালে বিভিন্ন পথ সভায় মাহফুজুর রহমান কালাম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য উন্নয়ন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিবেন সকল ভেদাভেদ ভূলে আমরা তার হয়ে কাজ করবো বলেও অঙ্গিকার ব্যক্ত করেন। 

এ সময় পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মানিক, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সাবিকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments