Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯০ নেতাকর্মী জামিন

সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯০ নেতাকর্মী জামিন


নিউজ ডেক্সঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ৯০ নেতাকর্মী।

মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। 

এর আগে গত সোমবার বিএনপির ১৮ জন নেতাকর্মী একই মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। এর ফলে এ মামলায় এজাহারনামীয় সব আসামি হাইকোর্ট থেকে জামিন পেল। 

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপির ৯০ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন আদালত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments