Wednesday, February 4, 2026
Google search engine
Homeজাতীয়গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কালামের উদ্যোগে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কালামের উদ্যোগে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৫ই আগষ্ট কাল রাত্রিতে  ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সনমান্দী ইউনিয়নের আওয়ামী লীগের কার্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভায় সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মোবারক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীযুগ্নয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের বর্তমান ১ নং সদস্য মাহফুজুর রহমান কালাম। 

এ সময় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান। পরে গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার (খিচুড়ী) বিতরণ করা হয়।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল,সহ-দফতর সম্পাদক এ্যাড.মোখলেসুর রহমান আমির,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ,সদস্য শামসুজ্জামান শামসু। 

এছারাও আরোও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনসহ আওয়ামীলীগের  নেতৃবৃন্দ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments