Thursday, February 5, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জসোহাগ রনি’কে আ’লীগের প্রস্তাবিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তৃনমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস

সোহাগ রনি’কে আ’লীগের প্রস্তাবিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তৃনমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি।

উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সোহাগ রনিকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সহ-সভাপতি ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পোস্ট করছেন।

গত বুধবার বিকেল ৪ টায় সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটরিয়ামে ৭১ সদস্যবিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নামের তালিকা ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া ।

অনুষ্ঠান শেষে হাজি সোহাগ রনি বলেন,আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমার পিতার হাত ধরে রাজপথে রাজনীতি করে আসছি।আমি জেলা আওয়ামীলীগের প্রাণ পুরুষ জননেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে রাজপথে আছি। আমাকে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করার জন্য সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক কায়সার হাসনাত ও সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ সকল সিনিয়র নেতাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি তাদের নেতৃত্বে তাদের দিক নির্দেশনায় আমার দায়িত্ব পালন করে যেতে চাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments