Wednesday, February 4, 2026
Google search engine
Homeঅপরাধআজহারুল ইসলাম মান্নানসহ ৬ নেতা-কর্মীর রিমান্ড নামঞ্জুর

আজহারুল ইসলাম মান্নানসহ ৬ নেতা-কর্মীর রিমান্ড নামঞ্জুর


সোনারগাঁ প্রতিনিধীঃ
-সোনারগাঁ থানার একটি নাশকতা মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৬ নেতা-কর্মীর রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। প্রয়োজনে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২২ মে) সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোনালিসা সোনিয়ার আদালতে আসামিদের হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড নামঞ্জুর করে প্রয়োজনে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মামলা নং- ৯(১২)২২।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সোনারগাঁ থানা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় আজহারুল ইসলাম মান্নানসহ ৬জন নেতা-কর্মীর রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। প্রয়োজনে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ ৬জন স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালত  জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments