Wednesday, February 4, 2026
Google search engine
Homeঅপরাধবন্দরে পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা- এসআই সহ আহত ৪

বন্দরে পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা- এসআই সহ আহত ৪

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ উপজেলার বন্দরে ট্রাকের ধাক্কায় এসআই সহ চারজন আহত হয়েছেন। 

রোববার (২১ মে) দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ ধূর্ঘটনা ঘটে।   

আহতরা হলেন, কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম, কনেস্টবল চালক আশিকুর রহমান, কনেস্টবল আফিকুল, কনেস্টবল আবুল কালাম।   

জানা যায়, দিবাগত রাতে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল গাড়িতে চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গাড়িকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। 

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, রোববার রাতে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ হইতে মদনপর পর্যন্ত পাপা-৪ টহল ডিউটিতে থাকাবস্থায় জাঙ্গাল এলাকায় পৌঁছালে পেছন দিক দিয়ে পুলিশের গাড়ির ওপর তুলে দেয়। এসময় পুলিশের গাড়ির রাস্তার পাশে একটি গাছের সঙ্গে লেগে ধুমড়ে মুচড়ে যায়। এতে এসআই আল ইসলাম ও চালক সহ আরো ৩ কনেস্টবল রক্তাক্ত কাটা জখমে গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানের ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি আটক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments