Wednesday, February 4, 2026
Google search engine
Homeজাতীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা


মোঃ নুর নবী জনিঃ
-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আওয়ামীলীগের কার্যালয়ে সামনে থেকে একটি বিশাল র‌্যালী বের করে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান এ্যাড: সামসুল ইসলাম ভুইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান হামীম সিকদার শিপলু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments