Wednesday, February 4, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল


আজকের সংবাদ ডেক্সঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ অন্যান্য কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবীতে সোনারগাঁ উপজেলা যুবদলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

এসময় মিছিলকারীরা সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, বিএনপি নেতা সফিউদ্দিন মেম্বার, থানা ছাত্রদল আহ্বায়ক জাকারিয়া ভূইয়া ও পৌর ছাত্র দলের আহ্বায়ক ফরহাদ শিকদারের নি:শর্ত মুক্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, যুগ্ম আহবায়ক রাসেল রানা,সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলি, যুগ্ন আহবায়ক রানা, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য হাফেজ অলি, মতিউর রহমান মতি,নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান আপেল, শম্ভুপুরা ইউনিয়ন যুবদলনেতা এমদাদ হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবদলনেতা আওলাদ হোসেন, কাঁচপুর ইউনিয়ন যুবদল নেতা ফয়সাল প্রধান সবুজ, সাফি, আকাশ, জাহিদ, জুয়েল শুক্কর আলী সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments